Categories
রায়গঞ্জ

বিষয়ভিত্তিক আলোচনা ও সাহিত্যবাসর

“রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরে”র বিষয়ভিত্তিক আলোচনা ও সাহিত্যবাসর অনুষ্ঠিত হয়ে গেল গত শনিবার বিকেল চারটায় রায়গঞ্জ সুপারমার্কেট বিজয়া ভবনে ।

এদিনের বিষয় ছিল “বঙ্গভাষা আন্দোলন ও পশ্চিমবঙ্গের বাঙালি” । বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার বর্মণ ও ইসলামপুর থেকে “মেসেজ অফ হিউম্যানিটি” পত্রিকার সম্পাদক কবি সাহিত্যিক সর্বাশীষ কুমার পাল। ক্ষুদে শিল্পী ঋতজা বর্মণ উদ্বোধনী সংগীত পরিবেশন করে। আজকের অনুষ্ঠানের বিশেষত্ব বিশ্লেষণ করে আগত অতিথিদের ও সংস্থার সকল সদস্যকে স্বাগত জানান সম্পাদক যাদব চৌধুরী।

স্বরচিত কবিতা পরিবেশন করেন কবি খুশি সরকার, তাপস কুমার বর্মণ, শিপ্রা দেবনাথ, দেবাশীষ মজুমদার, প্রতিমা বিশ্বাস সাহা প্রমুখ। আবৃত্তি পরিবেশন করে ঋতজা বর্মণ। বিষয়ভিত্তিক আলোচনায় বলতে গিয়ে সর্বাশীষ কুমার পাল বাংলা ভাষার সৃষ্টি ও বিস্তার প্রসঙ্গ উল্লেখ করে যুগে যুগে এই ভাষা যে সংকট ও আগ্রাসনের শিকার হয়েছে তার উল্লেখ করেন এবং বাস্তব কিছু সমস্যার নিরিখে তার থেকে উত্তরণের বিষয়ে কিছু মূল্যবান পরামর্শ প্রদান করেন। এদিনের মূল বক্তা অধ্যাপক দীপক কুমার বর্মণ বঙ্গভাষা আন্দোলনের প্রসঙ্গে মানভূম এর প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন বঙ্গভাষা আন্দোলনের বিষয়ে আলোচনা মানভূম ভাষা আন্দোলন, যার পরিণতিতে পুরুলিয়া জেলার সৃষ্টি এবং পশ্চিমবঙ্গে তার অন্তর্ভুক্তি, এটা দিয়ে শুরু করা যেতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বাংলা ভাষা যে আগ্রাসনের শিকার হয়েছে তার বিস্তারিত আলোচনা করেন তিনি। পাশাপাশি বাংলা ভাষাকে শক্তিশালী করে গড়ে তোলা, প্রযুক্তিগত সকল রকমের সুবিধা বাংলা ভাষা ব্যবহারকারীদের আয়ত্তাধীন করা, পঠন পাঠন, সরকারি কাজ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ইত্যাদির ওপর তিনি জোর দেন। প্রতি আলোচনায় অংশ নিয়ে দেবাশিস মজুমদার, নীরদ রঞ্জন রায় প্রমুখ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকের উল্লেখ করেন।


“রায়গঞ্জ কবিকথা উত্তর দিনাজপুরে”র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক চন্দন রায় কবিকথা সৃষ্টির উদ্দেশ্য এবং এই সংস্থাটি ঘিরে তাঁর স্বপ্ন ও ভবিষ্যৎ প্রত্যাশার বিষয়ে আলোকপাত করেন।
ভয়েস সাংস্কৃতিক সংস্থার অন্যতম সদস্য বিজয় সরকার সমগ্র অনুষ্ঠানটি সুন্দর সঞ্চালনার মাধ্যমে প্রাণবন্ত করে তোলেন।

2

Leave a Reply Cancel reply