ওয়েবডেস্কঃ
রায়গঞ্জের চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হলো এক আট বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কর্ণজোড়া অবস্থিত এক বেসরকারি হাসপাতালে।
অভিযোগ গত পরশু একটি এনজিওর সাহায্য নিয়ে ৮ বছরের শিশু অদিতি দাস কে ভর্তি করা হয় মিক্কি মেঘা হাসপাতালে। সেখানেই গতকাল তালুর অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় শিশুটিকে। চার ঘন্টা যাবত অস্ত্রোপচারও। এবং তারপর থেকেই তার জ্ঞান না ফেরায় উত্তেজনা সৃষ্টি হয় পরিবারের মধ্যে এবং আজ সকালে জানানো হয় শিশুটি মারা গেছে ।
এরপর মৃত শিশুটিকে নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকের জানান ঘন্টা তিনেক আগেই মারা গিয়েছে শিশুটি। এরপর এই মেঘে মেঘে হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়ে পরিবারের লোকেরা এমনটাই জানিয়েছেন 13 নম্বর কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত দাস ।
ঘটনার পর থেকেই বিধ্বস্ত শিশুটির পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন শিশুটির বাবা সুব্রত দাস। রায়গঞ্জের নরম এলাকার বাসিন্দা সদ্য কন্যা হারা বাবা সুব্রত দাস জানান, অপারেশনের আগ পর্যন্ত যথেষ্ট সুস্থই ছিল তার শিশুটি । কিন্তু অস্ত্রোপচারের সময় থেকে তার জ্ঞান না ফেরায় হাসপাতাল কর্তৃপক্ষকে চেপে ধরতেই বেরিয়ে আসে শিশুটির মৃত্যু খবর।
পুরোপুরিভাবে হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণেই এই ছোট্ট শিশুটির প্রাণ হারালো বলে অভিযোগ করেন শিশুটির পরিবার। চিকিৎসকের শাস্তির ব্যবস্থা না করা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানানো হলো পরিবারের পক্ষ থেকে।
ঘটনায় আটক করা হয়েছে ঐ হাসপাতালের তিন চিকিৎসককে।
