ওয়েবডেস্ক, মে ৮, ২০১৯ : মিড ডে মিলের খাবারে সাপ। আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ৪৪ জন শিশু ও তাদের মা। প্রশাসনের দাবি, বিষক্রিয়ায় নয়, যারা অসুস্থ হয়েছেন তাদের অধিকাংশই ভয়ে অসুস্থ হয়ে পড়েছেন। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের।
সঙ্গে সঙ্গে তাদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খাবার পান মোট ৭০ জন। আজকে যারা খাবার নিয়েছিলেন তাদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৪৩ জনকে। একজন এখনও ভর্তি রয়েছেন এই হাসপাতালে।
প্রশাসনের এক আধিকারিক বলেন, “ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এলাকার মানুষের অনেক অভিযোগ রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ দিন বিষক্রিয়ায় নয়, বেশির ভাগ শিশু ও তাদের মায়েরাই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন।”