Categories
জেলা

আজ ইউক্রেনে আটকে থাকা চোপড়া ব্লকের কাঁচাকালীর দুই ডাক্তারি পড়ুয়া জেলায় ফিরল

ওয়েবডেস্কঃ

বিগত ৯ দিন ধরে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে গোটা ইউক্রেন মরুভূমির রুপে পরিনত হচ্ছে, আতঙ্কে দেশ ছাড়ছে দেশ বিদেশের নাগরিকরা। বহু ভারতীয়রা ডাক্তারি পড়তে দেশ ছেড়ে ইউক্রেনের মাটিতে গিয়ে পড়াশোনা করছে।

কিন্তু হঠাৎ করেই ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি গড়ে ওঠে। সেই যুদ্ধের মাঝে বিপদের মুখে পড়ে যায় ভারতীয় ডাক্তারি পড়ুয়ারা। খাদ্য জল সবকিছুর সমস্যা দেখা দেয় ইউক্রেনে। নিজের দেশে ফিরতে বাড়িতে ফোন করে পরিবারের কাছে কাতর আর্জি পড়ুয়াদের।

সেই ডাকে সারা দিয়ে ভারত সরকার ডাক্তারি পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনতে শুরু করে মিশন গঙ্গা। বিগত কয়েক দিনে অনেক পড়ুয়ারা ভারতের মাটিতে ফিরে এসেছে। আজ ইউক্রেনে আটকে থাকা উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের কাঁচাকালীর দুই ডাক্তারি পরুয়া সোহেল আক্তার ও সাহিদ আক্তার ভারতের মাটি বাগডোগড়া বিমানবন্দরে পা রাখতে না রাখতেই ছুটে গিয়ে সংবর্ধনা দিলেন চোপড়া তৃণমূল ব্লক সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ (নাথু মহাশয়)।

নিজের দেশের মাটিতে ফিরতে পেরে খুব খুশি সোহেল ও সাহিদ। তারা বলেন খুব আতঙ্কে ছিলাম ইউক্রেনে। কখন কি হবে কেউ বলতে পারছিলাম না। দেশে ফিরতে পেরে মনের ভয়টা কেটেছে।

1

Leave a Reply Cancel reply