Categories
রাজ্য

তৃণমূল কর্মীর ঝুলন্ত পচা-গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সুভাসগঞ্জে

ওয়েবডেস্কঃ

মৃত্যুর 5 দিন পরে উদ্ধার হল বছর সাতাশের এক যুবকের ঝুলন্ত পচা-গলা দেহ । জানা গেছে গত 5 দিন আগে নতুন জামা পড়ে বাড়ি থেকে বের হয় ওই যুবক। এরপর থেকে তার কোনো খোঁজ মেলে না। ফোনের রিং হলেও কখনো কল ব্যাক করে নি ওই যুবক। এর আগেও বার তিনেক তার হঠাৎ করে ভিন রাজ্যে যাওয়ার ঘটনা কথা মনে করে খোঁজাখুঁজি করেননি বাড়ির লোকও ।

মৃত ওই যুবকের নাম টিপু সুলতান রায়গঞ্জের স্থানীয় সুভাষগঞ্জ ঘোষ পাড়া এলাকার বাসিন্দা ওই যুবক নিজেদের পারিবারিক ব্যবসা তেলের মিল এর কাজ সামলাতো ।

কিন্তু আজ সকালে পরিবারের এক সদস্য তাদের মিলের গোডাউনে গেলে সেখানে পচা গন্ধ পেয়ে গোডাউনের পিছনে গিয়ে উদ্ধার করে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ।

পারিবারিক অশান্তি বা মানসিক চাপ এর জেরেই ওই যুবক আত্মহত্যা করে থাকবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা । তবে ঠিক কি কারণে আত্মহত্যা তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

1

Leave a Reply Cancel reply