ওয়েবডেস্কঃ
রবিবার ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয়। সেই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থাকে নয়াদিল্লি।
প্রায় পাঁচদিন ধরে চলা ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামার নাম নেই। ন্যাটো ও মস্কোর হুঙ্কারে পরিস্থিতি ক্রমে পারমাণবিক সংঘাতের দিকে এগোচ্ছে।
এহেন পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের সাধারণ সভার একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য প্রস্তাব পেশ হয় নিরাপত্তা পরিষদের বৈঠকে। প্রস্তাবের পক্ষে ভোট দেয় পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১১টি। ভারত ছাড়া ভোটদানে বিরত ছিল চীন ও সংযুক্ত আরব আমিরশাহী ।
এদিকে, ভোটদানে ভারত বিরত থাকার ফলে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ওপর তার প্রভাব পড়েছে। এর আগেও রাষ্ট্রসংঘে ভোটদান থেকে বিরত ছিল ভারত।
