অঞ্জন রক্ষিত
হয়ত পেয়ে যাবে ঠিক যাযাবর
বাতিঘরের গল্পে নৌকার খবর,
ঘরের ঘটনা কি ছিল অজানায়
নিজেকে দেখিও রোদের সীমানায়।
ভেঙে ভেঙে আরও ওঠ তবে পথ
কাঁপা কাঁপা হাতে সময়ের শপথ,
একদিন অংকটা মিলে যাবে ঠিক
পৃথিবীও যেমন ছুঁয়ে দেয় আহ্নিক।
আমার শুধুই ভালো লাগে কবিতা
খিদে নিয়ে প্রজন্মের যে স্থবিরতা,
হয়ত মুছে যাবে ঠিক মিশমিশে কালো
ছোট ছোট বিস্ময় হবে বড়ো বড়ো ভালো।
