ওয়েবডেস্কঃ নতুন বছরের প্রবল প্রাকৃতিক দুর্যোগ তুষারপাত ও বৃষ্টিতে দুর্ভোগের পাকিস্তান। তুষারপাত, কনকনে ঠান্ডায় বাড়ছে মৃত্যু।
শনিবার তুষারপাতে আটকে ১৬ জনের মৃত্যু হয়। রবিবার সেই সংখ্যা বেড়ে ২২। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং ঠান্ডা আবহাওয়ায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু।
দুর্যোগের জেরে পাকিস্তান থেকে ৪২ জনের প্রাণহানির খবরও মিলছে বহু। শনিবার পাকিস্তানের উত্তর প্রান্তের মুরিতে তুষারপাতের কারণে গাড়িতে আটকে পড়েন বহু পর্যটক।
চরম ঠান্ডায় গাড়িতেই ২২ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে রয়েছে শিশুও । পরিস্থিতি সামাল দিতে আটকে থাকা পর্যটকদের কম্বল এবং খাবার বিতরণ করছে স্থানীয় প্রশাসন। আগামী দু’ দিন ওই শৈলশহরে পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পাকিস্তানের হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত চলবে এই তুষারপাত এবং বৃষ্টি।
