ওয়েবডেস্কঃ অনুষ্ঠিত হলো ওয়েস্টবেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশনের 26 তম জেলা সম্মেলন ।আজ এই সম্মেলন অনুষ্ঠিত হলো রায়গঞ্জের স্থানীয় সুপার মার্কেট এলাকার সিআইটিইউ ভবনে।
আজ এই সম্মেলন সংঘটিত হয় মূলত বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে । শূন্য পদে নিয়োগ , একবছরের ভেটেনারি সার্টিফিকেট কোর্স করানো , এবং ২৮ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতার দাবিতেই মূলত এই সম্মেলন সংঘটিত হলো বলে জানালেন ওয়েস্টবেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টস অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শুভাশিস মজুমদার।
