ওয়েবডেস্কঃ শনিবার নয়া নির্দেশিকা জারি করল নবান্ন। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লার থেকে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন এবং বিউটি পার্লার।তবে রাত ১০ দশটা পর্যন্ত খোলা থাকবে।
নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কোভিডবিধি মেনে সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখা যাবে সেলুন ও বিউটিপার্লার । সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের।
