ওয়েব ডেস্ক: “পাড়ার নাপিত দিয়ে চুলকাটাবো কিন্তু জাভেদ হাবিব নয়” এমন ভাবেই নিজের কষ্ট ব্যক্ত করলেন মুজাফফরনগরের পূজা গুপ্তা।
একটি সেমিনারে সকলেই গিয়েছিলেন নতুন কিছু শেখার আশায়। এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট হেয়ার স্টাইলার জাভেদ হাবিব। সেখানেই ঘটে যায় চরম আপত্তিকর একটি ঘটনা। হাবিব বলেন যখন আপনার পার্লারে জলের অভাব থাকবে তখন আপনি আপনার থুথুর ব্যবহার করতে পারেন চুল কাটার জন্য। এমনটা বলেই মাথায় থুথু দিয়ে চুল কাটতে থাকেন হাবিব। যা ভাইরাল হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। এই ঘটনার ই তীব্র প্রতিবাদ করে জাভেদ জাবিবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ইপিসি 355 ও 504 ধারায় যথাক্রমে লাঞ্ছনা এবং অপমান করায় এই অভিযোগ করেন পূজা গুপ্তা নামে ওই মহিলা।
