Categories
অন্য খবর

করোনা আক্রান্ত প্রবীণ সিপিএম নেতা !!

ওয়েবডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হলেন প্রবীণ সিপিআই-এম নেতা তথা কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। ৯৮ বছর বয়সি এই নেতাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ছেলে ভি এস অরুণকুমার ।

জানা গিয়েছে, বয়সের কারণে বাড়িতেই ছিলেন অচ্যুতানন্দন। তাঁকে বাড়িতেই এক নার্স দেখাশোনা করতেন। ওই নার্স করোনা আক্রান্ত হন। এরপরই অচ্যুতানন্দনের টেস্ট করা হয়। রিপোর্ট আসলে দেখা যায় তিনিও পজিটিভ।

শুক্রবার বর্ষীয়ান নেতাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে বলেই জানা গেছে।

45

Leave a Reply Cancel reply