Categories
রাজ্য

প্রয়াত হলেন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

ওয়েবডেস্কঃ প্রয়াত হলেন বাংলা তথা ভারতের কিংবদন্তি ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যার পাশাপাশি বুকে সংক্রমণ হয়েছিল ময়দানের সকলের প্রিয় ভোম্বলদা’র।

প্রায় তিন মাস ধরে নিয়মিত ডায়ালিসিস করাতে হচ্ছিল। বুকে সংক্রমণের জন্য ভর্তি ছিলেন একবালপুরের এক বেসরকারি নার্সিংহোমে।শনিবার রাত সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শুক্রবারই অসুস্থ সুভাষের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের ক্রীড়ামহল। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে একটি জরুরি সভা ডাকা হয়। সেখানে ছিলেন প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্যরা।

ছিলেন আইএফএ-র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিং ক্লাবের কার্যকরী সভাপতি কামারউদ্দিন ও ইস্টবেঙ্গল ক্লাবের দেবব্রত সরকার। ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর ও তাঁর মেডিক্যাল টিম।

2

Leave a Reply Cancel reply