ওয়েবডেস্কঃ সোমবার থেকে শুরু লকডাউন।ওমিক্রন রুখতে কী কী বিধিনিষেধ জারি হল রাজ্যে, দেখে নেওয়া যাক একঝলকে।রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্দেশিকা জানান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী।
ঝুঁকিপূর্ণ দেশ থেকে বিমান অবতরণ সাময়িকভাবে বন্ধ।মুম্বই, দিল্লি থেকে কলকাতায় বিমান নামবে সপ্তাহে ২ দিন–সোমবার ও শুক্রবার।১০ শতাংশ আরটি-পিসিআর (RT-PCR) বাধ্যতামূলক। ১০০ শতাংশ বিদেশফেরতের Rapid Antigen টেস্ট করাতে হবে
‘দুয়ারে সরকার’ একমাস পিছিয়ে ১ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু।স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ, ৫০ শতাংশ কর্মীরা আসতে পারেন।
সোমবার থেকে বন্ধ সুইমিং পুল, পার্লার, জিম, স্পা, পার্ক, চিড়িয়াখানা।শপিং মল, মার্কেট কমপ্লেক্সে ৫০ শতাংশ ক্রেতার প্রবেশের অনুমতি।রেস্তরাঁ, বারে ৫০ শতাংশের প্রবেশ ।সিনেমা হল, থিয়েটারে ৫০ শতাংশ দর্শকের প্রবেশ।
বাড়ল রাত্রিকালীন বিধিনিষেধের সময়সীমা। রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত রাত্রিকালীন বিধিনিষেধ জারি।
লোকাল ট্রেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত চলবে। তবে সন্ধে ৭টার পর লোকাল ট্রেন বন্ধ, মেট্রো চলবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে।
গণপরিবহণে স্যানিটাইজেশন বাধ্যতামূলক।মিটিং, কনফারেন্সে ৫০ শতাংশ উপস্থিতি।সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে ৫০ শতাংশ উপস্থিতি
