Categories
রায়গঞ্জ

আধার কার্ড করতে এসে পাশবিক নির্যাতনের শিকার মহিলা

ওয়েবডেস্কঃ বাচ্চাদের আধার কার্ড করাতে এসে পাশবিক নির্যাতনের শিকার হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পোস্ট অফিস গেটের সামনে ।

অভিযোগ রাত সাতটা নাগাদ মদ্যপ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রায়গঞ্জ পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে থাকা কিছু মহিলাদের উপর চড়াও হয়। কিছুক্ষণ বাকবিতন্ডার পরে ঘুসি ও লাথি মারে সেখানে দাঁড়িয়ে থাকা এক মাঝবয়সী মহিলাকে। তিন দিন ধরে আধার কার্ড করার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান আহত ওই মহিলা।

এরপর সন্ধ্যেবেলায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গাড়ি নিয়ে এসে তাদের উপর চড়াও হয় এরপর ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ আসে এবং ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন তারা।

53

Leave a Reply Cancel reply