Categories
রাজ্য

৩তারিখ থেকে বন্ধ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান

ওয়েবডেস্কঃ বাংলায় ভয়ঙ্কর আকার ধারন করেছে করোনা। মাত্র ৬ দিনে সংক্রমনের সংখ্যা প্রায় ১০ গুনের কাছাকাছি পৌঁছে গেলো। সংক্রমের বিষয়টি নজরে রেখে জারি হয়ে গেলো আংশিক বিধিনিষেধ। অন্যদিকে রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন, আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই বন্ধ রাজ্যের সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান।

লক্ষনীয় বিষয় হল, রাজ্যে গত ২৭ ডিসেম্বর সংক্রামিতের সংখ্যা ছিল ৪৩৯ জন। ২৮ ডিসেম্বর ৭৫২জন। ২৯ ডিসেম্বর ১ হাজার ৮৯জন।৩০ ডিসেম্বর ২ হাজার ১২৮জন।৩১ ডিসেম্বর ৩ হাজার ৪৫১জন।আর পয়লা জানুয়ারি ৪ হাজার ৫১২ জন সংক্রামিত হয়েছেন। এই পরিসংখ্যান থেকে এটা পরিস্কার যে রাজ্যে ঝড়ের গতিতে বাড়ছে করোনায় সংক্রামিতের সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে পজিটিভিটি রেট ছিল ১২.০২ শতাংশ। যা ভাবিয়ে তুলছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

6

Leave a Reply Cancel reply