Categories
অন্য খবর

সরকারি চাকরিজীবী পাত্র না পেয়ে অবসাদে আত্মঘাতী যুবতী।

ওয়েবডেস্কঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত মাড়গ্রাম গ্রামপঞ্চায়েতের গুরুটিয়া গ্রামের বছর ২৬ এর শিল্পী ঘোষ নামের এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন বৃহস্পতিবার। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজিবি পাত্র খুঁজছিল শিল্পীর বিয়ের জন্য আর সরকারি চাকরিজিবি পাত্র না মেলায় অবশেষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন শিল্পী ঘোষ বৃহস্পতিবার। শিল্পী ঘোষের পরিবারের সদস্যরা জানান দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজিবি পাত্র খোঁজা হচ্ছিল শিল্পীর বিয়ের জন্য কিন্তু সরকারি চাকরিজিবি পাত্র খুঁজে পাওয়া যাচ্ছিল না এমত অবস্থায় অনেকবার অনেক পাত্রপক্ষ আসে তাদের পরিবারে তাদের মেয়ের সঙ্গে বিয়ে দেয়ার জন্য আবেদন নিয়ে যদিও সে সব পাত্র সরকারি চাকরিজীবী নয় যার জন্য শিল্পী ঘোষ বারবার ওই বিয়ের প্রস্তাব গুলিকে বাতিল করেছিল দীর্ঘদিন ধরে, সরকারি চাকরিজীবী পাত্র না মেলায় বৃহস্পতিবার নিজের বাড়িতেই সেয় অবসাদের জেরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে শিল্পী, পরবর্তীকালে পরিবারের সদস্যরা শিল্পী ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় আর স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা শিল্পী ঘোষকে মৃত বলে ঘোষণা করে। শিল্পী ঘোষের মৃত্যু নিশ্চিত হবার পর খড়গ্রাম থানার পুলিশ শিল্পী ঘোষের মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। বৃহস্পতিবার শিল্পী ঘোষের মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হলো কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। পরিবারের একমাত্র কন্যা শিল্পী ঘোষের মৃত্যুর ঘটনায় শোকের পাথর শিল্পী ঘোষের আত্মীয় স্বজন থেকে শুরু করে চেনা পরিচিত সকলেয়। খড়গ্রাম থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে।

75

Leave a Reply Cancel reply