Categories
কুলিক রোববার

কুলিক রোববার : কবিতা : পারিজা ধানের কসম

ভাস্কর চৌধুরী

পারিজা ধানের কসম

নির্জ্ঞান জীবনে অতি তুচ্ছ

এই আমি এক জন্মচাষা

নারী ছাড়া কারো বুকে

আশ্রয় মাগিনি ।

রাতের আঁধারে কিছু কিছু

বাতেনী হাওয়া এসে ফুসলায়

যাবি ? ঐ কুহক মেলায় ?

আমি যাবতীয় শস্যের

কসম খেয়ে তাদের বলেছি

অসত কর্মের চেয়ে

অসতী নারীর কাছে যাওয়া ভালো ।

অচেনা পাথারে যাবার সাহস

আমার ভেতরে নেই ।

চেনা পথ চেনা সুখ

উঠোনের শশী মুখ

আলের উপর দিয়ে হেঁটে

যুবতীপাড়ায় গেলে

বৈষ্টমীর আঙ্গুল ধরে

যাকে একবার পেয়ে গেছি

হালে ফালে তার সাথে

এক বাথানে থাকি ।

পরের জ্বিহায় আমি কোনদিন

সালুন চাঁখি নি ।

43

Leave a Reply Cancel reply