Categories
জেলার খবর

পঞ্চায়েতের উদ্যোগে নেশা মুক্ত সমাজ গড়তে সচেতনতা সভা কর্ণজোড়ায়

ওয়েব ডেস্ক: নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষে একটি সচেতনতা শিবির করা হলো রায়গঞ্জের কর্ণজোড়া বাসস্ট্যান্ড এলাকায়। আজ ১৩ নং কমলাবাড়ী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে করা হয় এই সচেতনতা শিবির ।

আজ এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ পূর্ণেন্দু দে , ডিএনও বিরাজ চক্রপাল , সঞ্জয় হাওলাদার , অমরনাথ মন্দিরের স্রষ্টা সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ঘৃণা নয় বরং সহানুভুতির সাথে চিকিৎসা করে মাদকাসক্তদের মাদকদ্রব্য থেকে বের করে আনার কথাই আজ প্রচার করলেন কমলাবাড়ী ১৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা।

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয় এই সচেতনতা শিবির।

1

Leave a Reply Cancel reply