
ওয়েবডেস্ক :খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৫ জন অসুস্থ । তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে । রাজগঞ্জের সাহুডাঙ্গির নাউয়াপাড়ার ঘটনাটি ঘটে । লাফা শাকের সবজি খেয়ে অসুস্থ হয় বলে জানা গিয়েছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে খাওয়ার জন্য লাফা শাকের পেলকি তৈরি করা হয় । পরিবারের পাঁচ সদস্যওই সবজি খায় । তারা হল নমিতা রায় ( ৪২ ), অনন্ত রায় ( ২২ ), মনীষা রায় ( ২২ ), তনুশ্রী রায় ( ২১ ), ও শ্রুতি রায় ( ৩ ) । এদিন খাওয়ার পরেই প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে । শিশুটি বাদে চার জনকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে অনন্ত, মনীষা ও তনুশ্রীকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । অন্যজনকে ছুটি দেওয়া হয় । মঙ্গলবার রাতে মেডিকেলে তনুশ্রী রায়ের মৃত্যু হয় । পরিবারের সদস্যরা বলেন, পেলকি সবজিতে কোনও বিষক্রিয়া হয়েছিল বলে মনে হয় । সে কারণেই এমনটা ঘটেছে ।
