ওয়েব ডেস্ক: চোপড়ার বিজেপি নেতা অশোক রায় এর নিরাপত্তার জন্য এল ৫ জন CISF জওয়ান।
সূত্রের খবর উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত চোপড়া ব্লক তথা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিশিষ্ট নেতা এবং উত্তর দিনাজপুর জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট অশোক রায় এর নিরাপত্তা বাড়ানোর জন্য বুধবার কেন্দ্র থেকে পাঁচজন CISF জওয়ান কে পাঠানো হল।
এই বিষয়ে বিজেপি নেতা অশোক রায় জানান যে- ” নির্বাচন পরবর্তী সময় থেকে আজকে যে পরিস্থিতি তাতে দলগতভাবে আলোচনা করে আমার নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আর পাঁচজন CISF জওয়ানকে আমার নিরাপত্তার জন্য পাঠানো হয়েছে। চোপড়ার এই দাপুটে নেতা আরো জানান যে-“আমার জীবনে এমন কোনো ব্যাপার নেই যে আমি সুরক্ষা হীনতায় ভুগছি, কারো সাথে আমার কোন খারাপ সম্পর্ক নেই এমনকি কেউ আমাকে হুমকি দিয়েছে এমনও নয় ।
