সম্রাট দে
দিগন্তে পেরেক দিয়ে আটকে রেখেছি,
যাবতীয় দস্তাবেজ, জাবেদা আর খতিয়ান।
দু’পা এগিয়ে নাম-না-জানা প্রান্তর।
বোধহয় প্রবেশদ্বার পেয়েছি,গন্তব্য তেপান্তর।
সুদূরের হাতছানি দেখে প্রবেশের মুখে,
ছুঁড়ে ফেলেছি ধারাপাত।
পুরনো হাত সজোরে বন্ধ করেছে চোখ।
বাহুর ওপর থেকে সদ্যোজাত দুই হাত
বাড়ায় দৈর্ঘ্য, ওরা আকাশ ছুঁতে চায়
