ওয়েবডেস্কঃ পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় বিজ্ঞান অভীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২রা এবং ৩রা অক্টোবর। করোনা অতিমারি পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই বিজ্ঞান অভীক্ষা হয়েছিল অনলাইনের মাধ্যমে। পূর্ব ঘোষণা অনুযায়ী সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ৭ই নভেম্বর। রবিবার রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে এই বিজ্ঞান অভীক্ষায় কৃতিদের পুরস্কৃত করা হয়। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রায়গঞ্জ সার্কেল সভাপতি সৌমিত্র মজুমদার জানিয়েছেন, এই অনলাইন বিজ্ঞান অভীক্ষায় ১৭০০ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছিল। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১২৩৭জন। অপরদিকে এক কৃতি ছাত্রী অনুষ্কা রায় জানিয়েছে, এই ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করে তার খুব ভালো লেগেছে করোনা আবহের জন্য অনলাইনে পরীক্ষা হয়েছিল। এই ধরনের পরীক্ষায় আগামীতেও অংশগ্রহণ করতে আগ্রহী।
Categories
বিজ্ঞান অভীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করলো পঃবঃ বিজ্ঞান মঞ্চ
