
ওয়েব ডেস্ক: করোনা রোধে মাস্কের গুরুত্ব নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। এ সম্পর্কে বেশ কিছু লোক সচেতন হলেও মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে সাধারণের মধ্যে এখনও জনসচেতনতার অভাব রয়েছে। এরই মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। তাই জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করল তৃণমূল যুব কংগ্রেস।
তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণের উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মাস্ক স্যানিটাইজার বিতরণ এইদিন তৃণমূল যুব সভাপতি কৌশিক গুণ ও একাধিক যুব তৃণমূল কর্মীরা রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে মাস্ক স্যানিটাইজার নিয়ে পৌছে প্রচলিত সাধারণ মানুষও চিকিৎসাধীন ব্যক্তির পরিবারের মানুষদের মাস্ক বিতরণ করেন।
