ওয়েবডেস্কঃ ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ১৯ ডিসেম্বর ভোট হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ। আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু।
১ ডিসেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২ ডিসেম্বর স্ক্রুটিনি শুরু। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর। আজ থেকেই জারি হয়ে গেল আদর্শ আচরণবিধি। ২২ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
এই নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রচার কমিটিতে জায়গা পেলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক ও উত্তর দিনজপুর জেলা সভাপতি মোহিত সেন গুপ্ত। ২৫শে নভেম্বর প্রদেশ কংগ্রেস একটি নির্দেশিকা জারি করে একথা জানায়।
