ওয়েবডেস্কঃ করেনা পরিস্থিতি থেকে খানিকটা রেহাই পেতেই আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মুকুটে যুক্ত হল নতুন পালক। জাতীয় সেবা প্রকল্পের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিট পেল শিক্ষা সমীক্ষায় অংশগ্রহণের জন্য বিশেষ শংসাপত্র।
এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের NSS ইউনিটের দায়িত্ব প্রাপ্ত অধ্যাপক কৌশিক চক্রবর্তী জানান, আমাদের এই NSS ইউনিটটি সারাবছরই বিভিন্ন ধরনের সমাজসেবা মূলক কাজ করে থাকে। করোনা আবহে শিক্ষার ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন এসেছে, শিক্ষার অধিকার আইন কতটা কার্যকরী ভুমিকা নিয়েছে, আধুনিক ফোন বা স্মার্টফোনকে আদৌও শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয়েছে কি না, সে সমস্ত বিষয়ে আমাদের NSS ইউনিটের ছেলেমেয়েরা তথ্য সংগ্রহ করেছে এবং প্রথম ফাউন্ডেশনের কাছে তা হস্তান্তরিত করা হয়েছে।’ এদিকে প্রথম ফাউন্ডেশনের পক্ষে সজল ঘোষ বলেন, ‘রায়গঞ্জ কলেজ থাকাকালীন সময় থেকেই এ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ওই NSS ইউনিটটি অংশ গ্রহণ করে। এবার করোনা আবহে ছোটদের স্কুল বন্ধ থাকাকালীন সময়ে ওরা যেভাবে জেলার বিভিন্ন অংশের তথ্য জোগাড় করেছে, তা প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই।’ এদিকে এবিষয়ে বেশ উচ্ছ্বসিত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ দুর্লভ সরকার। তিনি বলেন, ‘যে-কোনো শিক্ষা মূলক কাজে অংশগ্রহণ আমাদের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেবে এটা আমাদের লক্ষ্য। এতে একদিকে যেমন পড়ুয়াদের শেখার আগ্রহ বৃদ্ধি পায়, তেমনি আগামী দিনে গবেষণার ক্ষেত্রে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে। ওদের শুভেচ্ছা জানাই। ‘ এদিন সকলের উপস্থিতিতে শংসাপত্রটি তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হাতে।
Categories