কৃত্রিম না কৃত্রিমতা
অক্ষর দিয়ে শব্দ তৈরী করে গড়েছি কথকতা
গানের মালা দিয়ে করেছি বরণ ।
আমি চোখ দেখেই বুঝেছিলাম গভীরতা
যেদিন তুমি এসেছিলে অজানা নামে ।
আঁচল পেতে দিয়েছিলেম দিব বলে আকুলতা
আনন্দে আমার মুছে গিয়ে ছিল সব ব্যাথা ।
বহু বছর হয়ে গেল এখনো কি আছে সেই অস্থিরতা
মনে নেই কি ব্যাকুলতা, উপেক্ষা করা বয়সের ভার ।
আজ উথাল পাতাল দেহ মনে এসেছে অবাধ্যতা
ফিরে এলো যৌবন সুন্দর পরিবেশে ।
বাঁধন খুলে মত্ত খেলায় দুটি শরীর মন প্রাচীন আদীমতা
ছলনা নয় মনের বিশুদ্ধ ভালোবাসার টানে ।
বাঁধ ভাঙ্গা প্রেমে ভেসে যায় অসীমতায়
নাচি গাই শব্দ ও অক্ষর লেপি অঙ্গে ।
তুমি আলো এনে দাও, দাও জীবনে ছন্দবদ্ধতা
আমি পান করি সুধা তোমার চোখে ।
চলে আবহমান ধরে প্রেমের অস্থিরতা
একদিন সব পরে রয় দুনিয়াতে ।
প্রেমে পাই যদি তুমি আমি পূর্ণতা
তার চেয়ে সুখী কেই বা আছে ।
সীমার মাঝে অসীমকে বেঁধে রাখার কৃত্রিমতা
হয় না কখনো কখনো সম্ভব ,বৃথা চেষ্টা সেটা ।