আগুন জ্বলছে

লাকি পারভিন

আগুনের আস্ফালন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে শুধু হাহাকার।

শিশুরা মায়ের কোল ছেড়ে

আলাদা হচ্ছে

ঘুঁচে যাচ্ছে নাড়ির টান।

অন্ধকার আরো বেশি করে ঘনিয়ে আসছে

আঁধারে বিলীন হয়ে যাচ্ছে ধীরে

ধীরে পাশে থাকা তুমি টাও।

কেবল পড়ে থাকছি সেই আমি টাই

যার পরিচয় নেই।

উত্তর একটাই সব প্রশ্নের,

কেটে দাও আমায় মিলিয়ে নাও রঙ

তার আর আমার রক্তের।।

84