ওয়েবডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মঠেরদিঘির কালিকাতলা এলাকার একটি বাড়ির পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১৫ জন। তাঁদের মধ্যে ৬ জনের শারীরিক অবস্থা রয়েছে সংকট জনক অবস্থায় মঠেরদিঘি ব্লক হাসপাতালে ভর্তি। এলাকার এক বাসিন্দার বাড়িতে ছাদ ঢালাই উপলক্ষে পুজোর আয়োজন করা হয়। বেশ কয়েকজনকে খাওয়াদাওয়ার নিমন্ত্রণও করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু তাতেই ঘটে প্রমাদ। […]
Category: আশেপাশের খবর
ওয়েবডেস্কঃ কলেজ ক্যাম্পাসে চলছে ছাত্র দের কোভিড টিকাকরণ । আর এর মধ্যেই মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী সংঘর্ষে চাঞ্চল্য ছড়ালো সামসি কলেজে। ঘটনায় মাথা ফাটে জাকির হোসেন নামে এক ছাত্র নেতার। ঘটনায় রতুয়া-১ ব্লক তৃণমূলের সহ-সভাপতি সাহিদ আক্তারের বিরুদ্ধে ওঠে অভিযোগ। উভয়পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় থানায়। আহত জাকির হোসেন বলেন […]
ওয়েবডেস্কঃউত্তর প্রদেশের লাখিমপুরের টিকুনিয়ায় নিরীহ কৃষকদের হত্যার প্রতিবাদে, রাজ্য কিষান ক্ষেতমজুর এবং দক্ষিণ দিনাজপুর কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের নির্দেশে কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করল তৃনমূল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃনমূল সহ সভাপতি আবুল কালাম আজাদ, কেশব যোশী, দঃদিনাজপুর জেলা নারী শিশু কর্মাধ্যক্ষ মিঠু জোয়াদ্দার, কুশমন্ডি […]
একই বেডে ৪ শিশু! ক্ষুব্ধ জেলা শাসক
ওয়েবডেস্ক, জলপাইগুড়িঃ একটি বেডে চারজন শিশুর চিকিৎসা! চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালের বিরুদ্ধে। রোগীর পরিজনের অভিযোগ, ‘রোগীর তুলনায় হাসপাতালে শয্যা যথেষ্ট কম। এক-একটি শয্যায় চার জন করে শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এমনকি, ওই শয্যাতেই রোগীর মায়েরাও থাকছেন।’ জ্বর-সর্দিতে আক্রান্ত শিশুরা একই বেডে থাকলে যারা সুস্থ হয়ে উঠছিল, তারাও আবার আক্রান্ত হতে পারে বলে […]
ওয়েবডেস্কঃ দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মহাগ্ৰাম জেনারেল ডিগ্ৰি কলেজ শুরু হলো পড়ুয়াদের টিকা করণ। কুশমন্ডি ব্লকপ্রশাসন ও স্বাস্থ্য দফতরের উদ্যোগে মহাগ্রাম জেনারেল ডিগ্রী কলেজ শুরু হয় এই করোনা ভ্যাকসিন দেওয়া। কলেজের পড়ুয়ারা করোনা ভ্যাকসিন পাওয়া খুশী। কলেজ ইউনিট সভাপতি সাইদ আলম তিনি জানান কুসুমন্ডি ব্লক প্রশাসন ও রাজ্য সরকারের উদ্যোগে মহাগ্রাম জেনারেল ডিগ্রী কলেজ […]
ওয়েবডেস্কঃ মেডিকেলে গত বেশ কয়েকদিন ধরেই টানা ঘটে চলেছে শিশু মৃত্যুর ঘটনা । গত বৃহস্পতিবার পাঁচটি, শুক্রবার সাতটি, এবং শনিবারও মৃত্যু হলো চারটি শিশুর। তবে , ৪২টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এদিন।এবং নতুন করে মেডিকেলে ভর্তি হয়েছে ৩৮টি শিশু । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিকের দাবি, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক […]
ওয়েবডেস্কঃ অবশেষে পুলিশের জালে ধরা পরলো রায়গঞ্জের দেবীনগরের গুলি কান্ডের অভিযুক্তরা। শিলং-এর একটি ধাবা থেকে গ্রেফতার হয় গুলিকাণ্ডের মূল অভিযুক্ত শীতল রায় ওরফে পাপান। ধরা পড়েছে তার স্ত্রী সুপর্ণা ও শ্যালক গোপালকৃষ্ণ বিশ্বাসও। সেদিনের পুলিশ কর্মীকে গুলি ও তার দুই বোনকে গুলি কান্ডে তদন্তে মূল অভিযুক্ত হিসেবে শীতল রায় ওরফে পাপানের নামে উঠে আসে। পুলিস […]
ওয়েবডেস্কঃ কালিয়াচকে জাতীয় সড়কের উপর তৃণমূলের বিজয় মিছিলকে ঘিরে উত্তেজনা ছড়াল শুক্রবার। অভিযোগ, তৃণমূলের মিছিল থেকে পুলিশকর্মীদের উপর হামলা করা হয়। তাতে এক পুলিশকর্মী আহত হওয়ায় তার পাল্টা হিসাবে গুলি চালায় পুলিশ। শুক্রবার গোটা ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল কালিয়াচকে। যদিও গুলিচালনার কথা অস্বীকার করে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন , ‘‘কালিয়াচকে গুলি চালানোর কোনও […]
ওয়েবডেস্কঃ চার-পাঁচদিন হাসপাতালে ঘুরেও টিকা মিলছে না। এদিকে আবার টিকা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে আসতে হচ্ছে তাঁদের। অনেকেই কাজ হারানোর ভয়ে হাসপাতাল ক্যাম্পাসে রাত জেগে লাইন দিচ্ছেন। শেষ নেই ভোগান্তির। কাজ হারানোর ভয় ত্রস্ত রায়গঞ্জের পরিচারিকারা। কারনে শহরের বিভিন্ন বাড়ি থেকে জানিয়ে দেওয়া হয়েছে, টিকা ছাড়া বাড়ির কাজে রাখা সম্ভব নয় তাদের। পরিচারিকারা জানান, […]
রায়গঞ্জঃ কোভিড নিষেধাজ্ঞার কারণে যখন বন্ধ কলেজ, অনলাইনে চলছে কলেজের সামগ্রিক পঠনপাঠন। তখন সরকারি নিষেধাজ্ঞা ও কোভিড বিধি অমান্য করে পড়ুয়াদেরকে কলেজে ডেকে এনে শুক্রবার দুপুরে রায়গঞ্জ বি এড কলেজে চলল নবীনবরণ অনুষ্ঠান। ধুমধাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতাধিক পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা। খবরটা জানাজানি হতেই সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়েই জেলাশাসক নিজে পুরো ঘটনাটির খোঁজ খবর নেবেন […]
ওয়েবডেস্কঃ পাকা রাস্তার দাবিতে বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। এদিন জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ গ্রাম পঞ্চায়েতের পিছলা, আঙ্গারুন, রসুলপুর সহ বেশ কয়েকটি গ্রামের হাজারখানেক গ্রামবাসীরা বালুরঘাটে এসে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসে। গ্রামবাসীদের দাবি, বারবার বিডিও, মহকুমা শাসক কে জানিয়ে আশ্বাস পেয়েও কোনো লাভ হয়নি। সে কারণে আজ জেলা সদর […]
ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার রাতে হরিরামপুরে গুলিকাণ্ডের জেরে গুরুতর জখম ১। শুটআউটে গুরুতর জখম হয়েছেন কমল রাজবংশী । বয়স ৫৯ বাড়ি বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগর গ্রামে। কমলবাবুর স্ত্রী প্রতিমা রাজবংশীর অভিযোগ, দুখু নামের গ্রামেরই এক ব্যক্তি গুলি চালিয়েছে। তাঁর চোয়ালে গুলি লাগায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও এই ঘটনায় ঝাড়খণ্ডের এক ব্যক্তির সংযোগ লক্ষ্য […]
ওয়েবডেস্কঃ জলপাইগুড়ি সদর হাসপাতালে মাদার চাইল্ড হাবে সক্রিয় দালালচক্র ঘিরে বুধবার তুমুল উত্তেজনা ছড়াল হাসপাতাল চত্বরে। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এই দালালের খপ্পরে পড়ে এক অন্তঃসত্ত্বা মহিলা।আলিপুরদুয়ারের মাদারিহাটের তাঞ্জিনা খাতুন নামে ওই গর্ভবতী মহিলার প্রসব সংক্রান্ত কিছু জটিল সমস্যা ছিল। তিনি বীরপাড়া হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁকে গত মঙ্গলবার বীরপাড়া হাসপাতাল থেকে স্থানান্তরিত করা […]
ওয়েবডেস্কঃ পড়ুয়াদের মার্কশিটের নম্বর বাড়িয়ে স্কলারশিপ পাইয়ে দেওয়া , কন্যাশ্রী প্রকল্পের টাকা , সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের স্টাইপেন পাওয়ানোর ব্যবস্থা করা , প্রধান শিক্ষকের সই জাল করা সহ বিভিন্ন রকম জাল কাজকর্মের হদিশ পেতেই হামলা চালানো হয় এক শিক্ষকের উপর। ঘটনাটি ঘটেছে তিনি উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। এই ঘটনা থানায় অভিযোগ করতে যাওয়ার পথে দুষ্কৃতী হামলার […]
ওয়েবডেস্কঃ সোমবার গভীর রাতে ১০ জনের একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে চাচোল এর পাহাড়পুর এলাকায় জড়ো হয় । সেখানেই গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। যদিও পালিয়ে যায় বাকি সাতজন । গ্রেপ্তার হওয়া তিন ডাকাত এর নাম সাহেব আলী , সামাদ আলী ও মরতুজ আলী ।তাদের প্রত্যেকেরই বয়স কুড়ি থেকে পঁচিশ […]
ওয়েবডেস্কঃ ফের মৃত্যু ঘটলো জলপাইগুড়ি সদর হাসপাতালের এসএনসিইউয়ে এক পাঁচ দিনের সদ্যোজাত শিশু কন্যার। প্রিয়াঙ্কা দাস নামে ধূপগুড়ির বারোঘরিয়া গ্রামের বাসিন্দা দিন ছ’য়েক আগে এক শিশু কন্যার জন্ম দিয়েছিলেন। জন্মের পরই তার শ্বাসকষ্ট শুরু হয়। সাথে সাথে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ‘সিক এন্ড নিওনেন্টাল কেয়ার ইউনিটে’ ভর্তি করে। কিন্তু […]
ওয়েবডেস্কঃ বর্তমান যুগের এই কঠোর আইন এবং প্রশাসনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও পণের দাবিতে প্রাণ হারাতে হলো এক গৃহবধূকে।রবিবার ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার রনহট্টা গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম মাজেদা খাতুন। দাবি মতো পণের টাকা না মেলায় গৃহবধূ মাজেদা খাতুনকে বিষ খাইয়ে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে স্বামী সহ শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে ।মৃতার পরিবারের তরফে হেমতাবাদ […]
ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে জ্বরের কারণে মৃত্যু আরো তিন শিশুর। তাঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি ও একজন দার্জিলিংয়ের বাসিন্দা। মৃত শিশুদের বয়স যথাক্রমে আট মাস, একমাস ২৫দিন ও এগারো বছর। চিকিৎসকদের দাবি, মৃত তিন শিশুদের জ্বর, শ্বাসকষ্ট ছাড়াও একাধিক শারীরিক সমস্যা ছিল। এই একই উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজের শিশু বিভাগে ভর্তি এখনও ৬০জনের বেশি শিশু। মেডিক্যাল […]
ওয়েবডেস্কঃ দক্ষিন দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের এলাহাবাদ এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে ১ ব্যক্তিকে খুনের অভিযোগ উঠলো। সূত্রের খবর ওই ব্যক্তির নাম অনুপ সরকার। এই দিন তাকে ঝুলন্ত অবস্থায় বাড়ির সামনে দেখা যায়। এরপর বংশীহারী থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরিবারের লোকজনদের অভিযোগ, তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে খুন করা হয়েছে অনুপ সরকারকে এবং খুন […]
ওয়েবডেস্কঃ চলতি বছরের জুন মাসে বছর নয়ের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে প্রতিবেশী প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত প্রাক্তন শিক্ষক রফিকুল ইসলামকে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে এই ঘটনার তদন্ত করার আশ্বাস দিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বুধবার দুপুরে মানিকচক ব্লকের জালালপুর এলাকায় পৌঁছান চারজনের […]
ওয়েবডেস্ক,জলপাইগুড়িঃ তবে কি শুরু হয়ে গেলো তৃতীয় ঢেউ! জলপাইগুড়িরে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে করোনায় আক্রান্ত হল এক শিশু। শিশুর সঙ্গে মায়ের দেহেও করোনার সংক্রমণ ধরা পড়েছে এদিন। মা ও শিশু উভয়কে জলপাইগুড়ি নাইট শেল্টার কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু। এ নিয়ে শিশুর দেহে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে […]
ওয়েবডেস্কঃ গত জুলাই মাসের ১৩ তারিখ বাবার বকা খেয়ে কিশনগঞ্জ থেকে নিখোঁজ হয় এক কিশোর। অনেক খোঁজাখুঁজির করেও ছেলের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকজন। গোয়ালপোখর থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন তাঁরা। সেই মোতাবেক তদন্তে নেমে দু’মাস পর শনিবার জলপাইগুড়ির হোম থেকে ওই কিশোরকে উদ্ধার করলো গোয়ালপোখর থানার পুলিশ। গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকার […]
ওয়েবডেস্কঃ শান্ত ও নিরীহ প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত ১৪ বছরেরদেবজিৎ দাস। নবদ্বীপের বকুলতলা হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র সে। মায়ের পরকীয়ার বাঁধা দেওয়ায় ছোট্ট দেবজিৎ কে খুন হতে হলো বলে অভিযোগ তারই বাবা-ঠাকুমা-প্রতিবেশী। লিখিত কোনো অভিযোগ দায়ের করা না হলেও স্বতপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বাবা দুলাল দাস পেশায় হকার। ব্যান্ডেল-কাটোয়া সেকশনের ট্রেনে হকারি […]
ওয়েবডেস্কঃ পিকআপ ভ্যান ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল গঙ্গারামপুরের পালশা এলাকার দুই যুবকের গুরুতর আহত হয়েছেন ওই এলাকারই এক যুবক। মৃতদের একজনের নাম সাবির সরকার বয়স ২৩। অপর জনের নাম জানা যায়নি। জখম হয়েছেন সোহেল রানা সরকার বয়স ২৭। ঘটনাটি ঘটে ৫১২ নম্বর জাতীয় সড়কে। বাইকে চেপে ওই তিন যুবক ফুলবাড়ি এলাকা থেকে তপনের […]
নিজের ঠাকুমার হাতেই খুন নাতি!!
ওয়েবডেস্কঃ এক শিশু মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এলো চাঞ্চল্যকর তথ্য। নিজের ঠাকুমাই খুন করল তার বছর তিনেকের ছোট্ট নাতিকে। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জ শহরের খাগড়া এয়ার স্ট্রিপের পাশের মাছমারা মহল্লায়। তনজিম খান নামে ওই এলাকারই এক শিশু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। মৃত শিশুর মায়ের অভিযোগ , “শাশুড়ি […]