ওয়েবডেস্কঃ প্রত্যেকটি কাজে কর্মরতদের যেমন নির্দিষ্ট একটি পরিচয় পত্র থাকে ঠিক সেভাবেই ফটোগ্রাফারদের নির্দিষ্ট পরিচয় পত্রের জন্য আবেদন ছিল দীর্ঘদিনের । সেই আবেদনে সাড়া দিয়ে আজ উত্তরদিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফটোগ্রাফারদের হাতে তুলে দেওয়া হল তাদের নিজস্ব পরিচয় পত্র।
বর্তমানের করণা পরিস্থিতিতে মাথায় রেখে রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে করা হলো এই কর্মসূচি। আজ প্রায় 110 জন ফটোগ্রাফারের হাতে পরিচয় পত্র তুলে দেওয়া হল বলে জানালেন উত্তরদিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের সদস্য অমিত ব্যানার্জি।
পাশাপাশি বর্তমানে নতুন পরিচয় পত্রের জন্য আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে বলেও জানালেন তিনি। আজ প্রায় 112 টি সদস্যপদের জন্য আবেদনপত্র জমা পড়েছে। যাদের পরিচয় পত্রের কাজ শুরু হবে আগামী মার্চ মাসে। এমনটাই জানানো হলো সংগঠনের পক্ষ থেকে।
