ওয়েবডেস্কঃ রায়গঞ্জে চলছে সিপিআইএমের ২৩ তম জেলা সম্মেলন ।উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি প্রতিটি জেলায় জেলায় চলছে সম্মেলন। আজ রায়গঞ্জে শহীদ বেদীতে লাল পতাকা উত্তোলন করে এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে সম্মেলন শুরু করেন পার্টির নেতাকর্মীরা উত্তর দিনাজপুরের জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের পলিটব্যুরো নেতা মোহাম্মদ সেলিম। আজকের এই জেলা সম্মেলন নেই ঠিক হবে আগামী দিনের সকল কর্মসূচিগুলো।
দলবদল এর বিরুদ্ধে , কর্মসংস্থানের দাবি নিয়ে, কৃষকদের ন্যায্য দাবি নিয়ে, তাদের এই সম্মেলন বলে জানালেন মোহাম্মদ সেলিম।
এদিন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে প্রশ্ন করা হলে মহঃ সেলিম বলেন ,’বিজেপি তৃণমূল একই। এদের আলাদা করা যায় না।
