Categories
জেলা

তিন দিনে ২৬ টি কয়লা বোঝাই গাড়ি আটক করলো চোপড়া থানার পুলিশ।

ওয়েবডেস্কঃ গত তিন দিনে ২৬ টি কয়লা বোঝাই লড়ি আটক করেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার পুলিশ। বাজেয়াপ্ত লড়ি করেছে চালকদের দাবি কয়লা নয় লড়িতে কার্বন রয়েছে। বৈধ কাগজপত্র থাকা সত্বেও পুলিশ অন্যায়ভাবে লড়িগুলিকে আটক করেছে। তদন্তের স্বার্থে ধৃত এগারোজনকে দশদিনের পুলিশী হেফাজতে নেবার আবেদন জানিয়ে সোমবার তাদের ইসলামপুর মহুকুমা আদালতে পেশ করেছে চোপড়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোনাপুর চেকপোষ্টে নাকা চেকিং চলাকালীন ২৬টি কয়লা বোঝায় লড়ি আটক করে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। লড়ি চালকদের দাবি কয়লা নয় কার্বন নিয়ে তাঁরা গৌহাটির দিক থেকে যাচ্ছিলেন। বৈধ কাগজপত্র থাকা সত্যেও পুলিশ অন্যায়ভাবে লড়িগুলিকে আটক করে তাদেরকে গ্রেফতার করেছে। তদন্তের স্বার্থে ধৃতদের দশ দিনের পুলিশী হেফাজতে নেবার আবেদন জানিয়ে সোমবার ধৃত ১১ জনকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করেছে চোপড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে U/S 411/414 IPC R/w Sec. 21 Mines & mineral Act. অনুযায়ী মামলা রুজি করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

1

Leave a Reply