Categories
দেশের খবর

বাড়ল সংক্রামিতর সংখ্যা

ওয়েবডেস্ক: মঙ্গলবারের তুলনায় বুধবার দেশে অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রামিতের সংখ্যা। গতকাল যেখানে সংক্রামিতের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা রয়েছে ১১ হাজার ৪৬৬। সংক্রামিত বৃদ্ধির সংখ্যা ১৩৪০। পাশাপাশি, গতকালের তুলনায় বেড়েছে মৃতের সংখ্যাও। একদিনে মৃত্যু হয়েছে ৪৬০ জনের। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩। যা গত ২৬৪ দিনে সর্বনিম্ন।

14

Leave a Reply