ওয়েবডেস্কঃ রাজ্যের একটি উপনির্বাচন ও দুটি বিধানসভা নির্বাচনে কার্যত জয়ের মুখে দাঁড়িয়ে তৃণমূল। সেই আনন্দে বালুরঘাট স্ট্রীট কর্ণার এলাকায় আতশবাজি ফাটিয়ে ও সবুজ আবির উড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠলেন দলীয় কর্মী সমর্থকরা। পাশাপাশি সকলকে করানো হয় মিষ্টিমুখ। এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন তৃণমূল নেতা সুভাষ চাকি, বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মহেশ পারেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা৷ এছাড়াও ঢাক বাজিয়ে ও খেলা হবে গানের সঙ্গে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা।
Categories
বালুরঘাট স্ট্রীট কর্ণার এলাকায় আতশবাজি ফাটিয়ে ও সবুজ আবির উড়িয়ে আনন্দ উল্লাস তৃনমূল দলীয় কর্মী সমর্থকদের
