Categories
দেশ

‘সরকারি সাহায্যের জন্য শর্ত মানতে হবে সংখ্যালঘুদের’- সুপ্রিম কোর্ট

ওয়েবডেস্কঃ ২০২০ সালের সেখ মহম্মদ রফিক মামলায় সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রসঙ্গ উল্লেখ করে আদালত জানিয়েছে, সংখ্য়ালঘু ও সংখ্যাগুরু প্রতিষ্ঠান বলে আলাদা করাটা ঠিক হবে না। যে প্রতিষ্ঠান সরকারি সহায়তা পাচ্ছে তাকে শর্ত মেনে চলতেই হবে।

জাস্টিস সঞ্জয় কিষান কাউল ও এম এম সুন্দরেশ জানিয়েছেন , “সরকারি আর্থিক সহায়তার কথা যখন আসে তখন কোনটা সংখ্যালঘু প্রতিষ্ঠান, কোনটা নয় এভাবে বিভাজন করাটা ঠিক নয়। কোনও সহায়তা যখন আসে, তখন শর্তের কথাও আসে। যদি কোনও সংস্থা সেই শর্ত না মানতে চায় তবে সেই গ্রান্টও কমিয়ে দেওয়া যেতে পারে। “

উল্লেখ্য , চতুর্থ শ্রেণির কর্মীর স্থায়ী পদগুলিকে বিলোপ প্রসঙ্গে উত্তরপ্রদেশের একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্ট তরফে।

22

Leave a Reply