Categories
পরিবেশ

করোনা রুখতে কাটা হলো বাঁশ গাছ

ওয়েবডেস্ক,জুন ২৬,২০২১: গল্প মনে হলেও সত্যি! ঝাড়ের পর ঝাড় বাঁশ কেটে ফেললো প্রশাসন, আর কারণ হিসেবে দেখানো হলো করোনা।

ঘটনাটি ঘটেছে অসমের উদলগুড়ি এলাকায়। উদলগুড়ি জেলার ট্যাঙলা শহরের স্থানীয় প্রশাসনই ওই এলাকার বেশ কিছু বাঁশ গাছ কাটার ব্যবস্থা করছে। আসলে এই গাছগুলিতেই নাকি বাসা বাঁধছে পাখিরা। আর সেই পাখি যদি কোনও ব্যক্তির উপর মলত্যাগ করে, তাহলে সেখান থেকেই ছড়াতে পারে কোভিড-১৯। এই আশঙ্কাতেই নকি বাঁশ গাছ কাটার সিদ্ধান্ত। শহরের বেশ কিছু জায়গায় বাঁশ বাগানে একের পর এক পাখি বাসা বাঁধার কারণেই আতঙ্ক বাড়ছে।

গত ৮ জুন ট্যাঙলার এক ও দুই নম্বর ওয়ার্ডের পাঁচ বাসিন্দাকে চিঠি দিয়ে তাঁদের চত্বরের বাঁশ গাছগুলি কাটার নির্দেশ দিয়েছে প্রশাসন। চিঠিতে বলা হয়েছে, তাঁদের এলাকার বাঁশের ঝোপে বিভিন্ন ধরনের পাখি বাসা বাঁধছে। তাদের মলত্যাগেই এলাকা নোংরা হচ্ছে। আর অপরিচ্ছন্নতার কারণে বাড়ছে করোনা সংক্রমণ। তাই ওই বাঁশঝাড়গুলি কেটে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। তবেই এই মারণ ভাইরাস থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে। বাঁশ গাছগুলি কাটার জন্য নির্দিষ্টি একটি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল।

থানার অফিসার ইনচার্জ সমেশ্বর কোনওয়ার বলেন, “এলাকার বাসিন্দাদের গাছগুলি কাটতে বলা হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তা করেনি। তাই প্রশাসনই উদ্যোগ নিয়ে বাঁশ ঝাড় পরিষ্কার করে দিয়েছে।”

অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ, বাঁশ গাছগুলি কাটার সময় অনেক পাখির ছানা মারা গিয়েছে। যদিও এর দায়ভার বনদপ্তরের কাঁধে ফেলেছে প্রশাসন।

1

Leave a Reply