Categories
দেশের খবর বিনোদন জগত

কোটি টাকা দান করে শিশুর জীবন বাঁচিয়ে অনুরাগীদের ভালবাসা জয় বিরাট-অনুষ্কার!

ওয়েবডেস্কঃ দূরারোগ্য অসুখে আক্রান্ত শিশুকে বাঁচাতে কোটি টাকা দান করে সহ নাগরিকদের আবার মন জয় করে নিলেন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা। স্পাইনাল ম্যাস্কুলর অ্যাট্রোফি-র মতো দূরারোগ্য ব্যাধিতে জন্ম থেকেই ভুগছিল আয়াংশু গুপ্ত। ডাক্তাররা জানান, আয়াংশুকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে মোট ১৬ কোটি টাকা চিকিৎসা বাবদ খরচ হবে। কিন্তু সেই আর্থিক জোর ছিল না ছোট আয়াংশুর মা-বাবা। সাহায্য চাইতে টুইটারে ‘আয়াংশফাইটসএসএমএ’ নামের একটি অ্যাকাউন্ট খোলেন তাঁরা। বহু মানুষ সাহায্যের হাত বাড়ান সেভাবেই। টুইটার মারফত বিরুষ্কা কাছে খবর পৌঁছতেই রাতারাতি কোটি টাকা ত্রাণ তহবিলে দান করেন তারকা দম্পতি। অল্প সময়ের মধ্যে প্রয়োজন মিটতেই খুশিতে কেঁদে ফেলেছিলেন আয়াংশুর বাবা-মা। জানালেন ওর চিকিৎসা শুরু হয়েছে। আয়াংশু নিজের পায়ে দাঁড়াতে পারলে, তার পিছনে সবথেকে বড় অবদান বিরাট কোহলি, অনুষ্কা শর্মার। টুইটারে সকলকেই ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। কৃতজ্ঞতা জ্ঞাপন করেই লিখেছেন, ‘এই জয় সকলের!’ অন্যদিকে আবারও নেটিজেন থেকে অনুরাগীদের ভালবাসা জিতে নিলেন তারকা দম্পতি। এর আগে করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়তে ৭ কোটি টাকার তহবিল গঠন করেছিলেন তাঁরা। প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর।

15

Leave a Reply