ওয়েব ডেস্ক মে,১০,২০২১: এবার করণা আক্রান্ত টুম্পা সোনা খ্যাত সুমনা দাস।সুমনা জানান, কলকাতায় বাংলাদেশের ছবি ‘অগ্নিবীণা’র শুটিং করছিলেন তিনি। কাজ করতে করতেই আচমকা অসুস্থ বোধ করেন। ঝুঁকি না নিয়ে বাড়িতে চলে আসেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে নিজেকে আইসোলেট করে নেন। পরে পিঠ ও কোমরের ব্যথা বাড়ে। স্বাদ ও গন্ধও চলে যায়। পেটের সমস্যাও রয়েছে অভিনেত্রীর। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন তিনি। বাবা ও মায়ের করোনা টিকা নেওয়া আছে। তবুও দূরত্ব বজায় রাখছেন সুমনা।
আরো বলেন যে ডাক্তারের পরামর্শ মেনে যেমন ওষুধ খাচ্ছেন, তেমনই মন ভাল রাখার জন্য ওয়েব প্ল্যাটফর্মে সিনেমা ও সিরিজ দেখছেন। আত্মীয় ও বন্ধুরা নিয়মিত ফোন করে খবর নিচ্ছেন।
গত বছর কালীপুজোর আগে ৯ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ‘রেস্ট ইন প্রেম’–এর প্রোমোশনাল মিউজিক ভিডিও টুম্পা সোনা গানটি জনপ্রিয়তার শীর্ষে এনে দেয় সুমনা দাস কে। গানটির গীতিকার এবং গায়ক আরব দে। সুর সাজিয়েছেন অভিষেক সাহা। ভিডিওতে নায়ক সায়ন ঘোষের সঙ্গে দেখা গিয়েছে সুমনাকে। ঘরোয়া পার্টি থেকে পাড়ার পুজো প্যান্ডেল, সর্বত্র বেজেছে এই ‘টুম্পা সোনা’ গান। সৃজিত মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্রর মতো তারকা পর্যন্ত এই গানের ছন্দে তাল মিলিয়ে নেচেছেন। এই গানের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায় যখন এই গানটির প্যারোডি ব্যবহার করে নির্বাচনী প্রচার শুরু করেন বামেরা।
