Categories
বিনোদন জগত

এই বসন্তে আবার রঙের ছোয়া পেল টলি বিউটি শ্রাবন্তী !!

২/৪/২০২১,ওয়েবডেস্কঃ চলছে বিধানসভা নির্বাচনের মরশুম সাথে বসন্তেরও। বসন্তের রঙ্গীন ফুল তো ফুটতেই পারে। সূত্রের খবর মানলে, প্রেমের সেই ফুল আবারও ফুটেছে টলি বিউটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মনে।

টলিপাড়ার মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিং এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই সবার চোখ যেন শ্রাবন্তীর উপরে। বিয়ে ভাঙতে না ভাঙতেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন অভিনেত্রী।

দুর্গাপুজোর সময় থেকেই একসঙ্গে থাকছেন না রোশন-শ্রাবন্তী। নিজেরা মুখ না খুললেও ইনস্টাগ্রাম থেকে ছবি ডিলিট হওয়ার পর থেকেই জল্পনা ক্রমশ বাড়ছিল।


সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই চলছিল কদর্য আক্রমণ। মাঝেমধ্যেই নিজেদের যন্ত্রণার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন রোশন-শ্রাবন্তী।

এবারে মনোনয়োনের আগে মন জমা দিলেন টলি সুন্দরী।
শ্রাবন্তীর চতুর্থ প্রেম নিয়ে কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার এক সংবাদমাধ্যমে শ্রাবন্তীর প্রেমিক হিসেবে অভিরূপ নাগ চৌধুরী নামে একজনের নাম প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পেশায় ব্যবসায়ী অভিরূপ বাইপাসের ধারে শ্রাবন্তীর অভিজাত আবাসনেই থাকেন। তবে দু’জনের টাওয়ার আলাদা। পুরো তথ্যই শোনা কথা হিসেবে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সেখানেও এও জানানো হয়েছে, কিছুদিন আগেই সম্পর্কের একমাস উদযাপন করেছিলেন শ্রাবন্তী ও অভিরূপ। তাঁর আগে শুধুই পরিচিত ছিলেন দু’জনে।

শোনা যাচ্ছে, শ্রাবন্তীর প্রচারপর্বেও সঙ্গ দিচ্ছেন অভিরূপ। এতদিন শ্রাবন্তী যাঁদের সঙ্গে ছিলেন, তাঁদের আর্থিক দিকও নাকি তাঁকেই সামলাতে হত। কিন্তু অভিরূপের ক্ষেত্রে তেমনটা নয় বলে শোনা যাচ্ছে। অবশ্য রোশনের সঙ্গে অভিনেত্রীর আইনি বিচ্ছেদের খবর এখনও শোনা যায়নি।

262

Leave a Reply Cancel reply