বন্ধু একবার বলো! তুমি যে আমার

বিশ্বনাথ সিংহ

বন্ধু আমি দেখেছি তোমার চলাফেরা, আমি যে তোমাকে পেয়েছি কাছে পেতে। আমি তোমাকে চেয়েছি অনেক সময়ে। বন্ধু আমি চাইনি তোমার শরীর।
আমি দেখেছি লাল মিছিলে তোমার কন্ঠস্বর, আমি দেখেছি তোমার প্রতিবাদের ভাষা। আমি সেদিনের রাস্তায় চেয়েছি তোমাকে, বন্ধু আমি চাইনি তোমার শরীর।
বহু ব্যবহারে ক্লান্তিকর শারীরিক সহবাসে কেবল মাত্র গ্লানিটুকু রয়ে যায়।
স্নায়ুর উত্তেজনায় রক্তের লাভাস্রোতে খানিক উন্মাদনা সে তো নিছকই জৈবিক প্রবৃত্তি।
আমি তোমাকে চেয়েছি , কিন্তু কোনোদিনই চাইনি তোমার শরীর। হাসতে হাসতে আমি চেয়েছি তোমাকে, আমি চাইনি তোমার শরীর খানি
বড় প্রেমহীন আজ পৃথিবীতে তোমার আমার তিন দশকের
শুধু চাওয়া আর পাওয়া।
আমিও কি পেরেছি খুঁজে নিতে তোমার মনের
সন্ধানে, আমিও কি পেয়েছি তোমার হৃদয়ে এতটুকু স্থান? যেখানে ছিলে তুমি আর আমি পাশাপাশি কাছাকাছি । শুধু একবার বলো, বন্ধু তুমিও কি চেয়েছিলে?

এইটা।

21